পাকিস্তানের সঙ্গে ‘সন্ত্রাসবাদ মোকাবেলায়’ দুই দিনব্যাপী সংলাপে বসছে আমেরিকা। এ সংলাপে পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অতিরিক্ত সচিব সৈয়দ হায়দার শাহ। আমেরিকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ক্রিস্টোফার ল্যান্ডবার্গ।
সোমবার (৬ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধের বিষয়ে আলোচনা হবে।
এছাড়াও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা একে অপরের কাছে তুলে ধরা হবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শুরুতে আমেরিকা কর্তৃপক্ষ বলেছিল, পাকিস্তানের সাথে নিরাপত্তা সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ইসলামাবাদ সন্ত্রাসীদের মুখোমুখি হলে তা আমাদের জন্য হুমকিস্বরূপ।
সূত্র: রেডিও পাকিস্তান











