রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া কালের কণ্ঠকে ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা একজনের মৃত্যুর তথ্য দিয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী।
এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।











