spot_img
spot_img

ফায়ার সার্ভিসের জন্য আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আগুন নিয়ন্ত্রণে উন্নত যন্ত্রপাতি কিনতে ফায়ার সার্ভিসের জন্য আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। আগুন নিয়ন্ত্রণে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। তবে শিগগিরই আমরা আগুন নিয়ন্ত্রণে কিছু যন্ত্রপাতি কিনছি, যা ফায়ার সার্ভিসে যুক্ত হলে অগ্নিনির্বাপণে অনেকটাই এগিয়ে যাবো।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত বছর ফায়ার সার্ভিসের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমি ২০০ কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করেছি। এগুলো দিয়ে ফায়ার সার্ভিসের জন্য ১১টি অগ্নিনির্বাপক যন্ত্র আসবে। আশা করছি এগুলো এলে আগুন নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে আসবে। এবছর আরও ৩০০ কোটি টাকা আমরা ছাড় দেব।

তিনি বলেন, আমরা বন্যার সময় দেখেছি অনুসন্ধান ও উদ্ধারে বোট পাওয়া যায় না। এরপর আমরা ৬০টি মাল্টিপারপাস এক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করেছি। এগুলো তৈরি করা হয়েছে প্রতিবন্ধী বান্ধব করে। তাদের জন্য আলাদা টয়লেট, চেয়ার আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক অনাক্ষতি হয়ে থাকে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপক প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিস্তানই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারে নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগের পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিস্থান কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ