spot_img
spot_img

জাতীয় নির্বাচন পেছানোর ইঙ্গিত দিলো মিয়ানমারের জান্তা সরকার

চলতি বছর আগস্টে মিয়ানমারে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও তা না হওয়ার সম্ভাবনাই বেশি।

শুক্রবার (১০ মার্চ) দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে তেমন ইঙ্গিতই মিলেছে।

মিয়ানমারের অভিবাসন ও জনসংখ্যামন্ত্রী ইউ মিন্ট কিয়াংকে উদ্ধৃত করে পত্রিকাটি জানিয়েছে, আগামী বছর ২০২৪ সালের অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে জনশুমারি হবে দেশটিতে।

এর আগে মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং বলেছিলেন, জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হলো ভোটার তালিকা এবং এই তালিকা করতে হলে জনশুমারির প্রয়োজন।

জেনারেল হ্লেইং আরও বলেছিলেন, দেশের অবস্থা স্থিতিশীল হলেই কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

গত ফেব্রুয়ারিতে জান্তাশাসিত নির্বাচন কমিশন মিয়ানমারের রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের জন্য কিছু শর্তও বেঁধে দিয়েছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ