spot_img
spot_img

১ লাখ ফিলিস্তিনির অংশগ্রহণে আল আকসায় রমজানের প্রথম জুম’আ অনুষ্ঠিত

প্রথম জুম’আ নামাজ উপলক্ষে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে এ বাধা উপেক্ষা করে প্রায় ১ লাখ ফিলিস্তিনি রমজান মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করেছে।

গতকাল শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ও ফিলিস্তিনের আল ওয়াকফ এ বিষয়টি নিশ্চিত করেছে।

পশ্চিম তীরের হেব্রন শহরের বাসিন্দা নাসের আবু সালেহ বলেন, “আমার বয়স ৫০ বছর। আল-আকসা মসজিদে নামাজ পড়তে পেরে আজ আমি কতটা খুশি তা বর্ণনা করতে পারব না।”

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের একটি ইউনিট থেকে জানানো হয়েছে, “কর্তৃপক্ষ যে কোনও ঝামেলা প্রতিরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে৷ উভয় পক্ষই রমজান মাসে শান্তি বজায় রাখতে আগ্রহী।”

যদিও আসন্ন রমজান জুড়ে আল-আকসায় অতিরিক্ত ২ হাজার পুলিশ মোতায়েন করেছে ইসরাইল।

উল্লেখ্য; ফিলিস্তিনিদের প্রতি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অত্যাচার ও নিপীড়ন দিনকে দিন বেড়েই চলেছে। সংবাদমাধ্যম আল জাজিরার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ইসরাইলি সেনাদের হাতে ৯০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলায় ১৪ ইসরাইলিও নিহত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ