ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ চলমান রয়েছে। নিশ্চয়ই এসব বিক্ষোভ থেকে ভেসে আসা শত শত স্লোগান তার কান ঝালাপালা করে দিয়েছে। বর্তমানে তিনি ব্রিটেন সফরে রয়েছেন। তবে এখানেও চলমান রয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ। এখানেও তিনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তার সংগঠিত অপরাধের বিরুদ্ধে ছুটে আসা শতশত স্লোগান। তবে এবারের বিক্ষোভটি ইসরাইলের পক্ষ থেকে নয় স্বয়ং ফিলিস্তিনিদের পক্ষ থেকে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) ব্রিটিশ রাজধানী লন্ডনের ডাইনিং স্ট্রিটের বাইরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃটেনের বেশ কয়েকটি সংগঠন এ বিক্ষোভের ডাক দিয়েছে। যার মধ্যে রয়েছে প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (পিএফবি), প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি), স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, ফ্রেন্ডস অব আল-আকসা ও মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন (এমএবি)।
প্যালেস্টাইন ফোরাম ইন ব্রিটেন (পিএফবি) থেকে একজন সদস্য বলেন, “যুব্রিটেনে তাকে যেভাবে উন্মুক্ত অস্ত্র দিয়ে স্বাগত জানানো হয়েছে এতে আমরা বিস্মিত হয়েছি। অথচ তার বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তিনি অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের জন্য দায়ী। এছাড়াও তিনি পশ্চিম তীর ও গাজায় বোমা হামলা করেছেন। শুধুমাত্র ফিলিস্তিনিদের পক্ষ থেকেই নয় স্বয়ং ইসরাইলিদের পক্ষ থেকেও তিনি একজন সমালোচিত ব্যক্তি।”
পিএফবি-এর চেয়ারম্যান জাহের বিরাভি বলেন, “ব্রিটেন নেতানিয়াহুকে ‘উন্মুক্ত অস্ত্রে’ স্বাগত জানিয়েছে। অথচ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধ অপরাধের কারণে তার উপর গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত ছিল।”
উল্লেখ্য; কয়েক দশকের মধ্যে ২০২৩ সালটি যেন ফিলিস্তিনিদের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। এই বছরের শুরু থেকে ৯০ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে দখলদার ইসরাইলি বাহিনী। যার মধ্যে ১৭ জন শিশু রয়েছে। এছাড়াও বেড়েছে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস। এসব ইহুদি সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের হুয়াইরা গ্রামটি প্রায় ধ্বংস করে দিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











