spot_img
spot_img

ফিলিস্তিনিদের জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতী

ওমানের গ্র্যান্ড মুফতী আহমাদ বিন হামাদ আল খলিলী ফিলিস্তিনের জনগণকে আর্থিকভাবে সহায়তা সকার জন্য বিশ্বের সকল মুসলমানদের আহ্বান জানিয়েছেন। এ আর্থিক সহায়তার মূল উদ্দেশ্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্ব প্রতিরোধ করা।

শুক্রবার (২৪ মার্চ) এক টুইট বার্তায় তিনি এই আহবান জানান।

টুইটার বার্তায় তিনি বলেন, “ফিলিস্তিনি জনগণ যেন অবৈধ দখলদারিত্বের সামনে দৃঢ়ভাবে অবিচল থাকতে পারে তাই প্রয়োজনীয় বস্তুগত সহায়তা প্রদান করা উচিত। যা সর্বোত্তম ও সবচেয়ে সৎ কাজগুলির মধ্যে একটি।”

তিনি আরো বলেন, “ভালো কাজের জন্য সর্বোত্তম মাস পবিত্র রমজান। এ মাসে ভালো কাজের প্রতিদান বহুগুণ বেড়ে যায়। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি ভালো কাজ করে আল্লাহর নৈকট্য লাভ করে সে যেন একটি ফরজ কাজই করল। আর এ মাসে যে ব্যক্তি একটি ফরয কাজ করবে তাকে ৭০ টি ফরয কাজের সওয়াব দেওয়া হবে।”

আল খালিলি এর আগেও ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও সহযোগিতার জন্য মুসলিম বিশ্বের কাছে আহ্ববান জানিয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ