spot_img

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে নৌযান চলাচলের পথে ঘন কুয়াশা বৃদ্ধি পেতে থাকলে ফেরি পারাপার বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

মাঝ নীতে আটকা রয়েছে শিমুলিয়াঘাট থেকে ছেড়ে যাওয়া ৪টি ফেরি।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল রাত সাড়ে ১০টা থেকে বন্ধ রয়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি আছে। ফেরি বন্ধের সময় ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে নিরাপদে রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ