নোয়াখালী দারুল উলুম চরমুটুয়া মাদ্রাসার সদরুল মুদাররিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাকের সাবেক প্রধান প্রশিক্ষক মাওলানা শিব্বীর আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।
তিনি ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১টায় নোয়াখালীর চরমুটুয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।











