spot_img
spot_img

রমজানের প্রথম সপ্তাতেই ১১৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল

পবিত্র রমজানের প্রথম সপ্তাহেই ১১৫ জন ফিলিস্তিনিকে আটক করে জেলে বন্দী করেছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

গত বুধবার (২৯ মার্চ) “প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার স্টাডিজ” থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান মাসে দখলদার ইসরাইলী বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আক্রমণ বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে ২১ জন শিশুসহ আটক করা হয়েছে ১১৫ জন ফিলিস্তিনিকে। আটককৃতদের মধ্যে অধিকাংশই দখলকৃত পবিত্র শহর জেরুসালেমের বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। ইতিমধ্যে কিছু শিশুকে গৃহবন্দী ও জরিমানা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়েছে।

এছাড়াও ইসরায়েলী আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ