spot_img

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিক ও নাগরিক হেনস্থার হাতিয়ার : নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালা কানুন বর্তমানে সাংবাদিক ও নাগরিক নিপিড়ন এর সরকারি হাতিয়ার হিসেবে ব্যাবহৃত হচ্ছে, এই আইন কখনোই ভালো উদ্দেশ্য নিয়ে প্রণীত হয়নি, এবং শুরু থেকেই ফ্যাসীবাদ সরকার এটাকে দমন পিড়নের কাজেই ব্যবহার করে আসছে।

আজ শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাংবাদিক গণ স্বাধীন ভাবে দেশের কল্যানে কাজ করবে তাদের হাতেপায়ে শেকল পড়ানোর প্রচেষ্টাই হচ্ছে এই ডিজিটাল নিরাপত্তা আইন। নেতৃদ্বয় অবিলম্বে এই আইন বাতিল করার জোর দাবি জানান এবং গ্রেফতারকৃত সকল নির্দোষ লোকদের মুক্তির দাবী জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ