spot_img
spot_img

পাকিস্তান থেকে পণ্যের চালান যাচ্ছে ইসরাইলে!

গত সপ্তাহে পাকিস্তানের একজন ইহুদি ব্যবসায়ী ফিশেল বেনখাল্ড ও ৩ জন ইসরাইলি ব্যবসায়ী মিলে করাচি থেকে খাদ্য পণ্যের একটি চালান ইসরাইলে নিয়ে গেছেন।

গত মঙ্গলবার পাকিস্তানের করাচিতে বসবাসকারী ইহুদি ব্যবসায়ী ফিশেল বেনখাল্ড তার টুইটার একাউন্টে এসব খাদ্য পণ্যের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওটিতে দেখা গেছে পাকিস্তান থেকে নিয়ে আসা এসব খাদ্যপণ্য জেরুসালেমের একটি বাজারে প্রদর্শিত হচ্ছে। যার মধ্যে রয়েছে খেজুর, শুকনো ফল ও মসলা সহ বিভিন্ন খাদ্য দ্রব্য।

এ বিষয়ে ফিশেল বেনখাল্ড ভয়েস অব আমেরিকা কে দেওয়া একটি লিখিত মন্তব্য বলেন, “ইসরাইলের সরকার ও জনগণ পাকিস্তান থেকে সরাসরি আসা পণ্য কিনতে ইচ্ছুক। পাশাপাশি পাকিস্তানি ব্যাংকগুলোতে ইসরাইলিদের অর্থ প্রেরণ করতেও কোন সমস্যা নেই।”

লিখিত মন্তব্যে তিনি আরো নিশ্চিত করেছেন যে, “এটি পাকিস্তান থেকে ইসরাইলে আসা প্রথম রপ্তানি নয়।”

অন্যদিকে ‘আমেরিকান ইহুদি কংগ্রেস’ তার সদর দপ্তর নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে, “আমরা এই ক্ষুদ্র পদক্ষেপকে স্বাগত জানাই, যা ইসরাইল ও পাকিস্তানের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।”

ইহুদিদের এ সংস্থাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাত দ্বারা আয়োজিত একটি বাণিজ্য প্রদর্শনীই মূলত ইসরাইল ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে এই চুক্তি করতে সাহায্য করে। যার মাধ্যমে পাকিস্তানি ব্যবসায়ীরা এই চালানটিকে বাস্তবে রূপ দিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান ও ইসরাইলের মধ্যে কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরাইলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানাতে অস্বীকার করেছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তানের পাসপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এটি বৈধ।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ