spot_img
spot_img

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রীর মৃত্যু হওয়ায় ফ্লাইটটি ওমানের মাসকাটে ঘুরিয়ে নেয়া হয়। তবে মরদেহটি উড়োজাহাজ থেকে নামানোর জন্য এখনো রয়্যাল ওমান পুলিশের অনুমতি পাওয়া যায়নি।

তাই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটির চট্টগ্রাম যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইটের অন্য যাত্রীরা।

জানা গেছে, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির কারণে বিজি-১৩৬ ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে মাসকাটে অবতরণ করে। ফ্লাইটে থাকা এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ওই যাত্রীর মৃত্যু হয়।

এদিকে মাসকাট থেকে উড়োজাহাজটি কখন পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে, তা এখনও নিশ্চিত করা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ