spot_img
spot_img

পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

দেশের পাঁচ জেলায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেতও দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষর করা পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সোমবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ