গত মার্চ মাসে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী কর্তৃক ২৩০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেরুসালেমের পুরাতন শহর শেখ জাররাহ এলাকা থেকে ৭০টি নির্বাসনের আদেশ জারি করেছে অবৈধ রাষ্ট্রটির কর্তৃপক্ষ।
রবিবার (২ মার্চ) ‘দি ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার’ থেকে প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার কৃতদের মধ্যে ৫৮ জন অপ্রাপ্তবয়স্ক বালক রয়েছে। এছাড়াও ১২ বছরের কম বয়সী তিনটি শিশু শহ ৮ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত ফিলিস্তিনিদের মধ্যে ৮০ জনের আবাসস্থল আল আকসা মসজিদ সংলগ্ন ও জেরুসালেমের পুরাতন শহর শেখ জাররাহ এলাকায়।
প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার কতৃপক্ষ শেখ জাররাহ এলাকা থেকে ১৩ জন মহিলা ও ১২ জন পুরুষের উপর পশ্চিম তীরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











