spot_img
spot_img

আল-আকসায় মুসল্লিদের ওপর হামলা; মাওলানা তারিক জামিলের আবেগঘন আহ্বান

স্থানীয় সময় বুধবার রাতে জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। এই ঘটনায় ব্যথিত হয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও তাবলিগ-জামাতের মুরব্বি মাওলানা তারিক জামিল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) এক টুইট বার্তায় মাওলানা তারিক জামিল ফিলিস্তিনি মুসল্লিদের ওপর এ হামলাকে দখলদারদের বড় জুলুম আখ্যা দিয়েছেন।

সমগ্র বিশ্বকে এই ইস্যূতে ব্যবস্থা গ্রহণের জন্য আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন সহিংসতাপূর্ণ ঘটনা মোকাবেলায় শুধু মুসলিম উম্মাহ নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়কেও যথাযথ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো লিখেন, আল্লাহ তা’আলা ফিলিস্তিনি ভাইদের রক্ষা করেন এবং জালিমদের জুলুম থেকে মুক্তি দিন।

সূত্র : ডেইলি জং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ