spot_img
spot_img

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নেতা গুলজার ইমাম গ্রেপ্তার

পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ সংগঠন বেলুচ ন্যাশনালিস্ট আর্মির প্রতিষ্ঠাতা গুলজার ইমামকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা।

শুক্রবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, এক বিশেষ অভিযানে শাম্বী নামে পরিচিত নিষিদ্ধ বালুচ ন্যাশনালিস্ট আর্মির প্রতিষ্ঠাতা প্রধান গুলজার ইমামকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের গোয়েন্দারা।

বালুচ রিপাবলিকান আর্মি ও উনাইটেড বালুচ আর্মি নামে বিচ্ছিন্নতাবাদীদের দু’টি সশস্ত্র দলের সমন্বয়ে নিষিদ্ধ বালুচ ন্যাশনালিস্ট আর্মি গঠন করেছিলেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর উপর হামলার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী নিষিদ্ধ সশস্ত্র দলটি পাকিস্তানে বিভিন্ন সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ছিলো।তার ভারত ও আফগানিস্তানে আসা-যাওয়া আমাদের নজরদারিতে ছিলো। বিদেশী গোয়েন্দা অপশক্তির সাথে তার ওঠাবসার যে তথ্য-উপাত্ত রয়েছে তা আরো বিশদভাবে খতিয়ে দেখা হচ্ছে।

গত এক মাসের গোয়েন্দা প্রচেষ্টায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এই নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পাকিস্তান টপ মিলিটারি ইন্টেলিজেন্স।

উল্লেখ্য, বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। এর সাথে ইরান ও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মতো গুরুত্বপূর্ণ দুটি দেশের সীমানা রয়েছে।

প্রাকৃতিক গ্যাস ও ইরান-আফগান সীমানা সংলগ্ন প্রদেশটি গত ২০ বছর যাবত বেলুচ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের মূল কেন্দ্রবিন্দু। তারা প্রথমে প্রাদেশিক প্রাকৃতিক খনিজ সম্পদে নিজেদের অংশীদারত্বের দাবি করেছিলো। কিন্তু পরবর্তীতে ওই দাবী থেকে সরে এসে পরিপূর্ণ স্বাধীনতার জন্য বিভিন্নভাবে বিদ্রোহ আন্দোলন চালিয়ে যেতে থাকে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ