কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করায় উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নিন্দা জানালো পাকিস্তান।
মঙ্গলবার (১১ এপ্রিল) উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের সিদ্ধান্তে অসন্তোষ ও নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেয় দেশটির সরকার।
বিবৃতিতে বলা হয়, দখলকৃত কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা হিন্দুত্ববাদী ভারতের ঔদ্ধত্য ও কাণ্ডজ্ঞানহীনতার পরিচায়ক।
অবৈধ দখলদারিত্ব বজায় রাখার পদক্ষেপ স্বরূপ জি-২০ সম্মেলন, পর্যটন বিষয়ক বৈঠক ও তরুণ সমাবেশের আয়োজন করে ভারত মূলত দখলকৃত কাশ্মীরের বাস্তবতা ও নিজেদের অবৈধ কার্যকলাপ লুকাতে চায়। এক্ষেত্রে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আইন এবং সিদ্ধান্তেরও কোনো তোয়াক্কা করেনি। পাকিস্তান হিন্দুত্ববাদী ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়।
সূত্র: জিও নিউজ











