spot_img
spot_img

বৃষ্টির জন্য পাবনায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায়

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। গতকাল পাবনায় স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও মোনাজাত করেছেন পাবনাবাসী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় যুবসমাজের আয়োজনে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান রবের কাছে বিশেষ মোনাজাত করা হয়েছে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া আশরাফিয়া পাবনার শায়খুল হাদিস হযরত মাওলানা হারুনুর রশিদ।

নামাজ ও দুআয় ছাত্র, যুবকসহ কয়েক শতাধিক ধর্ম প্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ