spot_img
spot_img

ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি তাপমাত্রা

সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তবে রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া এই চারজেলায় এখনও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আরো কয়েকদিন এই তাপপ্রবাহ চলবে। পাবনার ঈশ্বরদীতে আজও সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গতরাতে সিলেটের জৈন্তাপুরে হালকা বৃষ্টি হলেও শুক্রবারের আগে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

টানা ১১ দিন ধরে বৃষ্টিহীন সারাদেশ। রাজধানীবাসীর জন্য সহসাই কোন সুখবর দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় বৃষ্টির জন্য আরো তিন থেকে চারদিন অপেক্ষা করতে হবে। তবে, এরমধ্যে, সোমবার সিলেটের জৈন্তাপুরেহালকা বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে ওই এলাকায়।

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তউঠেছে তাপমাত্রা। তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে জনজীবন।

প্রচন্ড তাপদাহে কিছু ফসলের ক্ষতি হচ্ছে। বোরো ধান ও অন্যান্য ফসলের যাতে ক্ষতি না হয় সেজন্য, কৃষকদের সেচসহ বাড়তি নজর রাখার পরামর্শ কৃষি কর্মকর্তাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ