টাঙ্গাইলের কালিহাতীতে কাপড় কিনতে রেললাইন দিয়ে হেঁটে বাজারে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কামাক্ষা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মা শান্তি রানী, তার মেয়ে শিল্পী রানী, বাসন্তী ও আরতী রানী দাস; সবার বাড়ি ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকায়।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, কাপড় ব্যবসায়ী মা ও মেয়েসহ চার নারী জোকারচর হাটে কাপড় কিনতে যাচ্ছিলেন। পথে কামাক্ষা মোড়ে এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে চারজনই মারা যান।











