spot_img
spot_img

রাজশাহীতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায়

ঠাঠা রোদে ধানক্ষেতসহ জ্বলেপুড়ে যাচ্ছে যেন সবই। বৃষ্টির না হওয়ার ফলে পানির স্তর নেমে যাওয়ায় সেচ সংকট পৌঁছেছে চরমে।
এমন তাবদাহে গরম থেকে রেহায় পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে এই নামাজের আয়োজন করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখা। এতে ইমামতি করেন ইমাম সমিতির রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী।

নামাজ শেষে আফজাল হোসেন হামিদী বলেন, এ নামাজ আমাদের কোন ব্যাক্তিগত কারণে নয়। বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই সালাদ আদায় করেছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ