spot_img
spot_img

পুকুরিয়া ঈমান সংরক্ষণ যুবপরিষদের উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জেলার বাঁশখালী পুকুরিয়া ঈমান সংরক্ষণ যুবপরিষদের উদ্যোগে “আলেমসমাজের প্রতি উম্মাহর আবেদন ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯এপ্রিল) পুকুরিয়া সুলতানিয়া তাহফীজুল কোরআন মাদরাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও জামিয়া পটিয়া মাদরাসার কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী আবদুচ ছমদ।

সংগঠনের সেক্রেটারি এমডি আবদুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ হাসানদন্ডী এম রহমান সিনিয়র মাদরাসার ভাইস-প্রিন্সিপাল বিশিষ্ট লেখক স্কলার ড. মাওলানা আবিদুর রহমান তালুকদার,জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস, ইসলামিক দাওয়াহ কাউন্সিল চট্টগ্রাম এর সভাপতি মাওলানা এনামুল হক আল মাদানী, জামেয়া ওয়াহেদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেলালুদ্দিন পুকুরিয়বী, নাটমুড়া দারোগা বাড়ি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা কারী আবদুল ওয়াহেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাওলানা বুরহানুদ্দীন আল-রাজী।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুকুরিয়া ঈমান সংরক্ষণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা অহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা হাফেজ এরশাদুল্লাহ, মাওলানা ফয়েজ আহমদ, সংগঠনের সহ-সেক্রেটারী মাওলানা হাফেজ বুরহানুদ্দীন, সদস্য মাওলানা কারী ইকবাল, মাওলানা তাজুল ইসলাম মিসবাহ, মাওলানা কারী ইরফানুল আজিজ, মাওলানা হাফেজ আবদুল ওয়াজেদ, হাফেজ মুহাম্মদ ইয়াছিন,পুকুরিয়া তারবিয়াতুল উম্মাহর সহ-পরিচালক হাফেজ মুহাম্মদ আইয়ুব, সুলতানিয়া তাহফীজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মুরশেদ, তারতীলুল কোরআন মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ রাশেদ মাহমুদ, বিশিষ্ট শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, মারকাজুল ঈমান ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী মাস্টার এনামুল হাসান প্রমুখ।

প্রোগ্রামে দাওরায়ে হাদীস সম্পন্নকারী পুকুরিয়া ইউনিয়নের বাইশজন নবীন আলেমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে দুআ ও মুনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয় এবং ইফতার পরিবেশন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ