spot_img
spot_img

ঈদ যাত্রায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৬

ঈদযাত্রায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিনা ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ১৫ জন আহত হন। পরে স্থানীয় হাসপাতালে ও ঢাকায় নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।

হাসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মাদ জাকির হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঢাকা ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ