spot_img
spot_img

পাকিস্তানের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি; ঈদ শনিবার

পাকিস্তানের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার (২২ এপ্রিল) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামাদে এক সংবাদ সম্মেলনে একথা জানায়।

কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবির আজাদ সংবাদ সম্মেলনে বলেন, কয়েকটি জায়গা ব্যতীত অধিকাংশ জায়গায় দেশের আকাশ একদম পরিস্কার ছিলো। তবে এখন পর্যন্ত আমরা চাঁদ দেখিনি এবং কোনো জায়গা থেকে চাঁদ দেখার সংবাদও এসে পৌঁছেনি। তাই আগামী শনিবার (২২ এপ্রিল) ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ।

সূত্র: ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ