কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটো হয়ে গেছে। এছাড়াও আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
দীর্ঘদিন কড়া রোদ ও প্রচণ্ড তাপদাহের পর শুক্রবার সন্ধ্যায় শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ১৭ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে উপজেলার চন্দ্রখানা, পানিমাছকুটি, কুটিচন্দ্রখানা ও তালুক শিমুলবাড়ীসহ বেশকিছু এলাকায় আগাম জাতের ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার ২০টিরও অধিক পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।
এছাড়াও উপজেলার বেশকিছু এলাকায় শিলা বৃষ্টিপাত হয়েছে। ধানের ক্ষয়ক্ষতি হলেও দীর্ঘ তাপদাহের এই বৃষ্টি উপজেলাবাসীদের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।











