spot_img
spot_img

৫মে পশ্চিম পটিয়া ভেল্লাপাড়া ইসলামি যুব কাফেলার শানে সাহাবা সম্মেলন

মাহবুবুল মান্নান

দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় সংগঠন পশ্চিম পটিয়া ভেল্লাপাড়া ইসলামি যুব কাফেলার ব্যবস্থাপনায় শানে সাহাবা সম্মেলন ও জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা শাহ মোহম্মদ তৈয়্যব রহ.এর স্মরণে দোয়া মাহফিল আগামী জুমাবার (৫মে) অনুষ্ঠিত হবে।

পশ্চিম পটিয়া ভেল্লাপাড়া নয়া পাড়ি বাজারের দক্ষিন পার্শ্বস্থ ময়দানে অনুষ্টিতব্য শানে সাহাবা সম্মেলন ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব ও প্রধান আলোচক মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা।

এ ছাড়াও আরো আলোচনা করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আলী হাসান ওসামা ঢাকা, মুফতী শোয়াইব, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ ও মাওলানা নবী হাসানসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন।

সংগঠনের সভাপতি মাওলানা সাইফুল করিম ও সেক্রেটারী মনজুর আলম শানে সাহাবা সম্মেলন সফল করায় লক্ষ্যে সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ