spot_img
spot_img

টঙ্গীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

রোববার (৭ মে) বিকেল পৌনে ৩টার দিকে টঙ্গীর মিল গেট নামার বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মুহাম্মাদ রব্বানী।

তিনি বলেন, বেলা পৌনে তিনটার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে কতগুলো ইউনিট গিয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করা যাবে না। কারণ পূর্বে একটা আগুনের ঘটনা থাকায় ইউনিটগুলো বাইরে ছিল। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্টোলের অপারেটর আনিসুর রহমান বলেন, টঙ্গীর মিল গেইট নামা বাজার এলাকার ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ