spot_img
spot_img

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন টনি ব্লেয়ার

ব্রিটেনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রোববার (৭ই মে) স্থানীয় সময় সকালে লন্ডনের ক্ল্যারিজ হোটেলের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টনি ব্লেয়ার।

এর আগে, শনিবার ক্লারিজ হোটেলের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক সভা কক্ষে বৈঠক করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।

রাজা তৃতীয় চার্লসের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে ব্র্রিটেনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে এ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ