spot_img
spot_img

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত-বিএনপি মাঠে নেমেছে: মায়া

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সিটি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত-বিএনপি ও স্বাধীনতা বিরোধী শক্তি ইতোমধ্যে মাঠে নেমেছে।

সোমবার ( ৮ মে) আহসান উল্লাহ মাস্টারের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেনে, দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে ওরা নির্বাচন বানচাল ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারা নির্বাচনে যাবেন না এবং কাউকে নির্বাচন করতেও দিবেন না। তাদেরকে বলবো আপনাদের এসব কথায় আমাদের কিছু যায় আসে না।

তিনি আরো বলেন, আহসান উল্লাহ মাস্টারের খুনিদের রায় কার্যকর করা হউক। একজন ভালো মানুষকে দিনদুপুরে খুন করেছে বিএনপি মদদপুষ্ট সন্ত্রাসীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ