spot_img

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খানকে ইসলামাবাদ আদালতের বাইরে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৯ মে) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রভাবশালী নেতা ফয়সাল চৌধুরী এক টুইট বার্তায় ওই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ফয়সাল চৌধুরী তার টুইটে জানান, ইসলামাবাদ হাইকোর্ট কমপ্লেক্স পাকিস্তানি রেঞ্জার্স আধাসামরিক বাহিনীর দখলে আছে। সেখানে আইনজীবীদের নির্যাতন করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইমরান খানকে রেঞ্জার্সের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। একটি টুইটে পিটিআই বলেছে যে রেঞ্জার্স সদস্যরা ইমরান খানকে অপহরণ করেছে।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ