spot_img
spot_img

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য।

বৃহস্পতিবার (১১ মে) সুইডেনে যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতিকালে স্থানীয় একটি হোটেলে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও দুবাই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে।

তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশের এই উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে চায়। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে হবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ