spot_img

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ মো. নূরুল ইসলাম

সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে বলে জানিয়েছেন, চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

তিনি বলেন, সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই বলে জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, বিষয়টি না বুঝেই করেছে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করব।

বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বিরোধীদল নাম দেওয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।

গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কিছু নেই। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধীদল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।

অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

তিনি বলেন, যতক্ষণ না গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটির প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।

এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ