spot_img

পাকিস্তানের পরিস্থিতির জন্য সেনাপ্রধানকে দায়ী করলেন ইমরান খান

পাকিস্তানের পরিস্থিতির জন্য সেনাপ্রধান জেনারেল সৈয়দ অসীম মুনিরকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খান।

তিনি বলেন, যা কিছু ঘটছে, তার জন্য একজনই দায়ী, তিনি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। সেনাবাহিনীতে গণতন্ত্র নেই।

শুক্রবার (১২ মে) জামিন পাওয়ার পর আদালত কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, একজন লোক ভয় পায় যে, আমি যখন ক্ষমতায় আসব তখন তাকে তার পদ থেকে সরিয়ে দেব। কিন্তু আমি এমন কিছু করব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ