spot_img
spot_img

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাতার ইকোনোমিক ফোরামে যোগ দেওয়ার জন্য দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৫ মে ওই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১৬ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারের আমিরের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওই সফরে যাচ্ছেন। ব্লুমবার্গের সঙ্গে যৌথভাবে কাতার ওই অনুষ্ঠানের আয়োজন করছে।

এবারের সফরে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল ছানীর সঙ্গে অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে গত মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ