spot_img
spot_img

ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন বলেছেন, আমি কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। এ জন্য আজকে মহান আল্লাহ আমাকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য, আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি। আমি দৈনিক বাংলার বাণীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছি। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি।

এ সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ