spot_img
spot_img

কূটনীতিকদের নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না : পররাষ্ট্র সচিব

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৬ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্র সচিব।

সাংবাদিকদের মাসুদ বিন মোমেন জানান, হলি আর্টিজানের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে এখন সন্ত্রাসবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় তা কমানো হচ্ছে।

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। সড়কে চলাচলের সময় রাষ্ট্রদূতদের সঙ্গে এখন শুধু পুলিশের এসকর্ট থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সে ক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস ভাড়া করতে পারবেন।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কূটনীতিকরা কোথায় পতাকা ব্যবহার করবেন, আর কোথায় করবেন না, সে বিষয়ে আশা করি তারা সজাগ থাকবেন। আমি যখন ব্যক্তিগত কাজ ও শপিং-এ যাই, তখন পতাকা ব্যবহার করি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ