spot_img
spot_img

শ্রম আইন সংশোধনে সময় প্রয়োজন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন নিশ্চিত করার জন্য জোরালোভাবে কাজ করছে। আইন সংশোধন একটি জটিল প্রক্রিয়া, বিশেষ করে শ্রম আইন; যা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যম ঘটে থাকে। তাই এই আইন সংশোধনে যুক্তিসঙ্গত সময়ের প্রয়োজন।

মঙ্গলবার (১৬ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে শ্রম আইন সংশোধন বিষয়ক টেকনিক্যাল নোট ও গ্লোবাল গুড প্রাকটিস নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা সভার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যেক শ্রমিকের কাজের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমমান এবং মৌলিক নীতি ও অধিকার অনুযায়ী শ্রম খাতকে উন্নত করার জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা নিয়ে কোনো অস্পষ্টতা নেই।

মন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের শ্রমের মান উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তা তিনি প্রতিবারই গভর্নিং বডির কাছে তুলে ধরেছেন।

শ্রম বিষয়ক আইনি কাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ শ্রম বিধিমালা সংশোধন করে ইপিজেড শ্রম বিধিমালা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রম বিধিমালা সংশোধনের প্রথম রাউন্ডে বিশেষজ্ঞ কমিটির বেশ কিছু পর্যবেক্ষণ বিবেচনায় নেয়া হয়েছে। আগামীতেও তাদের পর্যবেক্ষণ বিবেচনায় নেয়ার সুযোগ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ