চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার মো. কফিল উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে ওই গ্যাস লাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে এ আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।











