spot_img
spot_img

চট্টগ্রামে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের পাহাড়তলীতে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল পৌনে ১০টার দিকে ওই গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, সকাল সোয়া ৯টার দিকে নগরীর পরিবেশ অধিদফতরের পাশে ওই গ্যাস লাইনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তাৎক্ষণিকভাবে এ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই সহকারী পরিচালক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ