spot_img
spot_img

অনেক দেশের তুলনায় কূটনীতিকরা বাংলাদেশে ভালো নিরাপত্তা পায় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদেশি কূটনীতিকরা ভালো মানের নিরাপত্তা পায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আর কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাই না। কিছু ভুল তথ্যের ভিত্তিতে যেসব প্রশ্নের উদ্ভব হয়েছে, সেগুলোর ব্যাখ্যা আমরা দিয়েছি। এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা বিশ্বের অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে ও দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে। এ বিষয়ে এটাই আমাদের শেষ কথা।

এদিন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ