মধ্য এশীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বেইজিং। চীনের কেন্দ্রীয় শহর জিয়ানে দু’দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের নেতারা অংশগ্রহণ করবে।
বুধবার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বৈঠকটি সমগ্র অঞ্চলের অর্থনীতির জন্য একটি বৈচিত্র্যময় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয়-মধ্য এশীয়-বিষয়ক কর্মকর্তা ইউ জুন মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সম্মেলনে নেতারা একটি সহযোগিতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে মতামত বিনিময় করবেন। এ সময় বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও আশা করা যাচ্ছে।
সূত্র : আল জাজিরা











