spot_img
spot_img

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার (২০ মে) অনুষ্ঠিত হবে। সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে।

শুক্রবার (১৯ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ