spot_img

ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেল পুলিশ

জামান পার্কে অবস্থিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)-এর প্রধান ইমরান খানের বাসভবন তল্লাশির অনুমোদন পেয়েছে পুলিশ।

শুক্রবার (১৯ মে) উর্দু সংবাদমাধ্যম ডেইলি জং-এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে জানা যায়, এরই মধ্যে পিটিআইয়ের লিগ্যাল টিম লাহোর পুলিশকে ইমরানের বাসভবন তল্লাশির অনুমোদন দিয়েছে। পিটিআই লিগ্যাল টিম সার্চ ওয়ারেন্ট দেখার পর পুলিশকে ইমরান খানের বাড়ি তল্লাশির অনুমোদন দেয়।

লাহোর পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় এসপি পদমর্যাদার একজন অফিসারের পাশাপাশি নারী পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত থাকবেন।

সূত্র : ডেইলি জং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ