spot_img
spot_img

আপনাদের সন্তান কার সঙ্গে মেশে খেয়াল রাখুন : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সন্তান এ প্লাস পেয়েছে, ভালো জায়গায় স্থান পেয়েছে এ জন্য আত্মতুষ্টিতে ভুগবেন না। আপনাদের সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে সে দিকে খেয়াল রাখবেন।

শনিবার (২০ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খন্দকার গোলাম ফারুক বলেন, শিশুদের জন্য এ সময়টা অত্যন্ত পিচ্ছিল। তাদের স্বপ্ন পূরণের জন্য পথ চলার হাতটা শক্ত করে ধরতে হবে। শত ব্যস্ততার মাঝেও সন্তানকে সময় দিতে হবে। তাদের সঙ্গে খেলতে হবে, ঘুরতে যেতে হবে।

তিনি বলেন, সাইবার বা ভার্চুয়াল জগত হলো বড় ফাঁদ। এ ফাঁদে কেউ যদি একবার জড়িত হয়, তাহলে তার জীবন শেষ। সন্ত্রাস ও মাদকচক্র এ প্রযুক্তিকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে টার্গেট করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সর্তক থাকতে হবে।

শিক্ষার্থীদের ডিএমপি কমিশনার আরও বলেন, আশানুরূপ রেজাল্ট করতে পারোনি কিংবা ভালো জায়গায় স্থান পাওনি বলে ভেঙে পড়লে চলবে না। সৃষ্টিকর্তা প্রদত্ত মেধাকে যথোপযুক্ত ব্যবহার করে প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্ণধার হিসেবে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ