spot_img
spot_img

বাণিজ্যমন্ত্রীর ঘোষণার পর পেঁয়াজের দাম নিম্নমুখী

বাণিজ্যমন্ত্রীর বিদেশ থেকে পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ার পর থেকেই ফরিদপুরের বিভিন্ন হাট-বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

রোববার (২১ মে) জেলা-উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রতি মণ পেঁয়াজ প্রকারভেদে ৮০০ থেকে এক হাজার টাকা কম দরে বিক্রি করতে দেখা গেছে।

গত চার-পাঁচ দিন আগেও পেঁয়াজ মণপ্রতি তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে তা এখন দুই হাজার দুইশ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে। শুক্রবার (১৯ মে) রংপুরে বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর ফরিদপুরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ফরিদপুরে পেঁয়াজের হাট-বাজারগুলোতে কয়েক দফায় বেড়ে যায় পেঁয়াজের দাম।

আমদানির ঘোষণার আগেই এমন দরপতনে হতাশ হয়েছেন চাষিরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময় পেঁয়াজের ভালো দাম পেয়ে স্বস্তি ফিরে পেয়েছিলেন তারা।

তবে পেঁয়াজের দাম কমায় খুশি ভোক্তারা। প্রতি মণ পেঁয়াজ গড়ে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা দরে থাকলে সবার জন্যই ভালো বলে দাবি করেছেন চাষি, ভোক্তা ও ব্যবসায়ীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ