spot_img
spot_img

বিভিন্ন জটিলতায় আটকে যাওয়া ১৪০ হজযাত্রীর ভিসা প্রস্তুত; বিকেলে ফ্লাইট

এবার হজযাত্রার প্রথম দিন বিভিন্ন জটিলতায় আটকে যাওয়া ১৪০ যাত্রীর ভিসা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। আজ সোমবার (২২ মে) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার (২২ মে) হজযাত্রার দ্বিতীয় দিনে এ কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম ।

আজ ৭টি ফ্লাইটে আড়াই হাজারেরও বেশি হজযাত্রী পবিত্র মক্কার উদ্দেশে ঢাকা ছাড়বেন বলেও জানানো হয়েছে। এ দিনের যাত্রায় বাংলাদেশ বিমানের ৫টিসহ বেসরকারি অন্যান্য এয়ারলাইন্সের ২টি ফ্লাইট পরিচালিত হবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এখন হজ গমনেচ্ছুদের পদচারণায় মুখর। সকাল থেকে প্রতিটি ফ্লাইটই যথাসময়ে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। এবার হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এখন পর্যন্ত খুশি যাত্রীরা। হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ জন যাত্রীর ভিসা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

তাই প্রথম দিন যেতে না পারা যাত্রীরা ভিসার টিকিট পেয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছেন। তবে আজ ভিসা জটিলতা কিংবা ফ্লাইট বিলম্বের কোনো ঘটনা এখনও ঘটেনি।

এর আগে গতকাল রোববার (২১ মে) রাতে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছিলেন, ভিসা পাওয়ামাত্রই ১৪০ জনকে অন্য ফ্লাইটে বিনা খরচে হজে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ