spot_img
spot_img

কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

দোহায় তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) ২০২৩ এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ মে পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ মে) দুপুর ১টার দিকে ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগে গতকাল বাংলাদেশ সময় সোমবার রাত ৯টায় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়া কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সা’দ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ