spot_img
spot_img

এরদোগানকে পুতিনের অভিনন্দন

তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রজব তাইয়েব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ সোমবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুতিনের চিঠিতে বলা হয়েছে, এ জয় তুরস্ক প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ পরিশ্রমের একটি স্বাভাবিক ফলাফল। সেইসঙ্গে চিঠিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করার এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার জন্য তুর্কি জনগণের সমর্থনের এটি স্পষ্ট প্রমাণ।

পুতিন ও এরদোগান দীর্ঘদিনের মিত্র। ইউক্রেনে রাশিয়া আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান নিয়েছে তুরস্ক।

তবে এখন পর্যন্ত এরদোয়ানের বিজয় নিয়ে আমেরিকার পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখনো নিশ্চুপ।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ