spot_img

নিজের ইংরেজ শিক্ষিকাকে পবিত্র কুরআন উপহার দিলেন ক্রিকেটার রিজওয়ান

নিজ ইংরেজ শিক্ষিকাকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন পাকিস্তান জাতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার মুহাম্মদ রিজওয়ান।

রবিবার (৪ জুন) বিখ্যাত হাভার্ড ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে অংশগ্রহণকালে নিজ শিক্ষিকাকে তার কুরআন উপহার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ব্যাটসম্যান মুহাম্মদ রিজওয়ান ও বাবর আজম সম্প্রতি হাভার্ড ইউনিভার্সিটির একটি শিক্ষা বিষয়ক সেমিনারে অংশগ্রহণের জন্য আমেরিকায় যান।

হাভার্ড কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী একটি সেমিনারে অংশগ্রহণ করেন এই দুই ক্রিকেটার। সেমিনার শেষে মুহাম্মদ রিজওয়ান তার এক ইংরেজ শিক্ষিকার সাথে সাক্ষাৎ করতে যান এবং ইংরেজি অনুবাদ সম্বলিত পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।

রিজওয়ানের এই শিক্ষিকা হাভার্ড ইউনিভার্সিটির আওতাধীন হাভার্ড বিজনেস স্কুলের একজন শিক্ষিকা ছিলেন। হাভার্ড বিজনেস স্কুলে পড়াকালীন এই শিক্ষার ছাত্র ছিলেন রিজওয়ান।

সূত্র: ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ